তালতলী প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৫-এ সর্বোচ্চ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন দেশ রূপান্তর পত্রিকার প্রতিনিধি খাইরুল ইসলাম আকাশ ও সাধারণ সম্পাদক ভোরের ডাক পত্রিকার প্রতিনিধি মিজানুর রহমান।
গত শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রেস ক্লাব মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে গণনা শেষে রাত ৯টায় ফল ঘোষণা করা হয়। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন প্রেস ক্লাবের উপদেষ্টা আবদুল কাবির।
জানা গেছে, গত ২৩ নভেম্বর প্রেস ক্লাবের সাধারণ সভায় কার্যনির্বাহী কমিটির পাঁচটি পদে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়। আর গত শুক্রবার সভাপতি, সম্পাদক ও সহসভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি খাইরুর ইসলাম আকাশ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের পাশাপাশি সহসভাপতি নির্বাচিত হন মি. মংচিন থান।
কার্যনির্বাহী কমিটির বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত অন্য সদস্যরা হলেনÑ যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, অর্থ সম্পাদক কাওসার হামিদ, দপ্তর সম্পাদক ওমর ফারুক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তাফিজ এবং কার্যনির্বাহী সদস্য মাহমুদুল হাসান।