সারাহ কুকের সঙ্গে বিএনপি জামায়াত নেতাদের বৈঠক

বাংলাদেশে যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতারা। গতকাল রবিবার দুপুর ১২টায় প্রথমে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধিদল বারিধারায় হাইকমিশনারের বাসভবনে যায়। দেড় ঘণ্টার বৈঠকে হাইকমিশনার নেতাদের নিয়ে মধ্যাহ্নভোজ করেন।

প্রতিনিধিদলে আরও ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফাহিমা নাসরীন মুন্নী ও নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী।

পরে বিকেল সাড়ে ৩টায় জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধিদল যুক্তরাজ্যের হাইকমিশনারের সঙ্গে বৈঠক করে। বৈঠকে দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এহসান মাহবুব ও মাহমুদুল হাসান চৌধুরী ছিলেন।