মিডল অর্ডারদের ব্যর্থতায় বাংলাদেশ থামল ১২৩ রানে

টপ অর্ডাররা ভালো শুরু এনে দিলেও মিডল অর্ডারদের ব্যর্থতায় বাংলাদেশকে অল্প রানেই থামিয়ে দিয়েছে আয়ারল্যান্ড। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ টি-টোয়েন্টি সিরিজের নিয়মরক্ষার শেষ ম্যাচে ৭ উইকেটে ১২৩ রানেই থেমে গেছে নিগার সুলতানা জ্যোতির দল। 

দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন সোবহানা মোস্তারি। ৪৩ বলে তার ইনিংসটি সাজানো ছিল ৬টি চারে। এছাড়া ৩৩ বলে ৩৪ রান করে আউট হন শারমিন সুপ্তা। আরেক ওপেনার মুর্শিদা খাতুন ১২ রান করে ফিরে গিয়েছিলেন। তারপর আর কোনো ব্যাটার দুই অংকের রান করতে পারেননি। তাই সংগ্রহটাও বড় হয়নি।

আয়ারল্যান্ডের হয়ে ওর্লা প্রেন্ডারগাস্ট সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন। অ্যামি ম্যাগুইর নিয়েছেন দুটি উইকেট।

১২৪ রানের লক্ষ্যে এখন ব্যাট করছে আইরিশরা।