পরপর ৩ উইকেট হারিয়েও দিনশেষে ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড 

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পিএম

ওয়েলিংটনের ব্যাটিংবান্ধব সমতল পিচে ভারতের পাহাড়সম সংগ্রহের স্মৃতি পেছনে ফেলে ক্রাইস্টচার্চে প্রথম দিনেই নিজেদের পাল্লা ভারী রেখেছে নিউজিল্যান্ড। কঠিন কন্ডিশন আর বাউন্সের পরীক্ষা সামলে দিনশেষে ৫ উইকেটে ২৪৬ রান তুলেছে স্বাগতিকরা। একপর্যায়ে ৭৭ রানের উদ্বোধনী জুটির পর কোনো রান না যোগ করেই ৩ উইকেট হারিয়ে ১১০/৪ হয়ে চাপে পড়েছিল কিউইরা, কিন্তু গ্লেন ফিলিপসের দৃঢ়তা ও টম ব্লান্ডেলের লড়াকু ফিফটিতে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে টেনে এনেছে দলটি।

ক্রিকইনফোর রিপোর্ট বলছে, পুরো দিনে কিউই ব্যাটারদের নিয়ন্ত্রণ ছিল ৭৮ শতাংশ এবং ১১৩টি ‘ফলস শট’ খেললেও উইকেট পড়েছে মাত্র পাঁচটি, যেখানে চার ব্যাটার দ্বিতীয় স্লিপ ও গালির মাঝ দিয়ে এজ হয়ে বেরিয়ে যাওয়ার ভাগ্য পেয়েছেন, আর ডেভন কনওয়ে প্রথম সেশনজুড়ে কাটিয়ে দিয়েছেন ধৈর্যের পরীক্ষায়।

প্রথম টেস্টের দুই ইনিংসেই যশপ্রীত বুমরাহর প্রথম ওভারে ফেরার তিক্ত অভিজ্ঞতা থাকলেও এবার শুরুতেই স্ট্রাইক নেন অধিনায়ক ল্যাথাম এবং নতুন বলে বুমরাহকে বেশ ভালোভাবেই সামলান। প্রথম সেশনে লাইন-লেংথের বল ছেড়ে দিয়ে এবং প্যাড বা হিপ থেকে টাক করে রান তুলে ৪২ রানের অবদান রাখেন তিনি, যা ২৪ বছরের বেশি সময়ের মধ্যে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠানোর পর ভারতের পাওয়া সবচেয়ে বড় উদ্বোধনী জুটির (৭৭ রান) ভিত্তি গড়ে দেয়। তবে লাঞ্চের ঠিক আগের বলে অভিষিক্ত গুরনুর ব্রারের নিখুঁত ফুল বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন কনওয়ে।

লাঞ্চের পর ৪২ থেকে ৫৯ রানে পৌঁছাতে নানা নাটকীয়তার মধ্য দিয়ে গেছেন ল্যাথাম; একটি এলবিডব্লিউর আবেদনে দুটি শব্দ শোনায় আম্পায়ার ও বোলাররা জোর না করলেও রিপ্লেতে দেখা যায় বল ব্যাটে না লেগে দুটি প্যাডেই লেগেছিল। দ্বিতীয় স্লিপের ফাঁক গলে যাওয়া একটি ঢিলে শটে ফিফটি পূর্ণ করার পর স্লিপে লোকেশ রাহুলের হাতে জীবনও পান তিনি। 

শেষ পর্যন্ত মধ্য সেশনের দ্বিতীয় ঘণ্টায় আকাশ দীপের দারুণ এক ডেলিভারিতে আউট হন ল্যাথাম। নিজের পরের ওভারে রাচিন রবীন্দ্রকেও (০) আউট করেন আকাশ। আর এর দুই ওভারের মাঝের ওভারে আনশুল কম্বোজের শর্ট বলে স্কয়ার লেগের বদলে লং লেগে ক্যাচ দিয়ে ফেরেন ছন্দে থাকা হেনরি নিকোলস (১৬)। এতে কিউইদের দলীয় সংগ্রহ ১১০/১ থেকে দাঁড়ায় ১১০/৪ এ। 

সেই চাপ সামলে দিনের শেষ সেশনে অবশ্য দারুণ প্রতিরোধ গড়ে কিউইরা। ড্যারিল মিচেল ও ব্লান্ডেল প্রথম ১২ ওভারে মাত্র ২৪ রান তুলে বুমরাহ ও ব্রারের আক্রমণ সামলান। ৬১তম ওভারে প্রথমবার স্পিন আক্রমণে আসে ভারত। টেস্ট ইতিহাসে ৬০ ওভার স্পিন ছাড়া বল করার নজির তাদের আগে মাত্র একবারই ছিল এবং শেষ পর্যন্ত সেই ওয়াশিংটন সুন্দরই আউট করেন মিচেলকে, ৭৪ বলে ৩১ রান করে ফিরেন তিনি। 

দিনের শেষভাগে ব্লান্ডেল ও ফিলিপস ২০ ওভারের বেশি সময় একসঙ্গে টিকে থেকে ৬২ রান যোগ করেন। নিজের ৫০তম টেস্টে ব্লান্ডেলের ফিফটি তুলে অপরাজিত আছেন ৫৩ রানে আর ৩৬ রান নিয়ে আগামীকাল দ্বিতীয় দিনে ব্যাটিং শুরু করবেন ফিলিপস। 

সর্বশেষ সর্বাধিক পঠিত