রেদওয়ান এনএলআই সিকিউরিটিজের চেয়ারম্যান

ব্যারিস্টার রেদওয়ান হোসেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানির সাবসিডিয়ারি প্রতিষ্ঠান এনএলআই সিকিউরিটিজের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সম্প্রতি অনুষ্ঠিত সিকিউরিটিজের ৫০তম বোর্ড সভায় সর্বসম্মতভাবে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি স্কলাসটিকা বাংলাদেশ থেকে ও লেভেল এবং এ লেভেল সম্পন্ন করে কিংস কলেজ লন্ডন থেকে এলএলবি অনার্স ও লিংকনস ইন ইউকে থেকে বার-অ্যাট-ল ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া তিনি সিটি ইউনিভার্সিটি, ইউকে থেকে লিগ্যাল প্রফেশনাল স্কিল বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন। রেদওয়ান ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের সাবেক লেকচারার। ব্যারিস্টার রেদওয়ান ইংরেজি দৈনিক দি ইকোনমিক এক্সপ্রেস এর উপদেষ্টা সম্পাদক। বিজ্ঞপ্তি