পিকেএসএফের নতুন এমডি ফজলুল কাদের

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. ফজলুল কাদের। গতকাল মঙ্গলবার পিকেএসএফের ১২তম ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তাকে তিন বছরের জন্য নিয়োগ প্রদান করে পরিচালনা পর্ষদ।

মো. ফজলুল কাদের ১৯৯০ সালের ১ অক্টোবর ম্যানেজমেন্ট এক্সিকিউটিভ হিসেবে পিকেএসএফে তার চাকরিজীবন শুরু করেন। তিনি ৮ আগস্ট ২০২১ তারিখে পিকেএসএফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পান। গত ২২ আগস্ট ২০২৪ তারিখ থেকে তিনি প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

দীর্ঘ ৩৪ বছরের বর্ণিল কর্মজীবনে তিনি পিকেএসএফের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি দেশ জুড়ে দুই শতাধিক ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে বাংলাদেশে ক্ষুদ্রঋণ খাতকে শক্তিশালী করার প্রয়াসে নেতৃস্থানীয় ভূমিকা পালন করেন।