বিশ্বজুড়ে ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ ডাউন

ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ডাউন হয়ে পড়েছে। বুধবার (১১ ডিসেম্বর) রাত ১২টায় বাংলাদেশসহ বিশ্বজুড়ে হাজারো ব্যবহারকারী এ সমস্যায় পড়েছেন।  

আউটেজ-ট্র্যাকিং ওয়েবসাইট ডাউনডিটেক্টর ডটকম এ তথ্য জানিয়েছে।

ডাউনডিটেক্টর ডটকমের বরাত দিয়ে রয়টার্স জানায়, ১০ হাজারেরও বেশি ব্যবহারকারী ফেসবুকে অ্যাক্সেস করতে সমস্যায় পড়েছেন বলে জানিয়েছেন। এছাড়া, ৭ হাজার ৫০০ এর বেশি মানুষ ইনস্টাগ্রাম ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েছেন। হোয়াটসঅ্যাপ ব্যবহারে সমস্যায় পড়েছেন ১০ হাজারেরও বেশি। এছাড়া ম্যাসেঞ্জারও ব্যবহার করতে পাড়ছেন না ১৪ হাজারেরও বেশি ব্যবহারকারী।