ফেসবুক ব্যবহারকারীদের জন্য নতুন সংযোজন ‘নিকনেম ফিচার’ 

আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, ০২:৪৪ পিএম

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা নতুন ফিচার ‘নিকনেম’ চালু করেছে, যা ফেসবুক গ্রুপের ব্যবহারকারীদের পরিচয় গোপন রাখার সুবিধা পাবেন ও পরিচিতিও তৈরি হবে। এই সুবিধার মাধ্যমে, ব্যবহারকারীরা তাদের আসল নামের পরিবর্তে নির্দিষ্ট ছদ্মনাম ব্যবহার করে গ্রুপে পোস্ট, মন্তব্য ও প্রতিক্রিয়া জানাতে পারবেন। আগে ফেসবুক গ্রুপে অ্যানোনিমাস পোস্ট করা গেলেও ধারাবাহিক পরিচিতি তৈরি বা নিয়মিত যোগাযোগ রাখা সম্ভব ছিল না, নতুন নিকনেম ব্যবস্থার মাধ্যমে সেই সীমাবদ্ধতা কাটিয়ে উঠা সম্ভব হয়েছে।

মেটার প্রতিবেদনে বলা হয়েছে, অনেক ব্যবহারকারী ব্যক্তিগত তথ্য প্রকাশ না করে বিভিন্ন গ্রুপে আলোচনা করতে চান। নতুন নিকনেম ব্যবস্থায় তাদের আসল প্রোফাইল নাম ও ছবি গ্রুপের অন্য সদস্যদের কাছে গোপন থাকবে। তবে গ্রুপ অ্যাডমিন, মডারেটর ও ফেসবুক সিস্টেম প্রয়োজন অনুযায়ী তথ্য দেখতে পারবে।

গ্রুপের সদস্যরা নিকনেম ব্যবহারকারীর পূর্ববর্তী পোস্ট, মন্তব্য ও গত সাত দিনের প্রতিক্রিয়াও দেখতে পারবেন, তবে মূল পরিচয় গোপনই থাকবে। ব্যবহারকারীরা নিকনেম প্রোফাইলের জন্য ছবি এবং রঙিন ব্যাকগ্রাউন্ড বেছে নিতে পারবেন।

ফেসবুক ব্যবহারকারীদের জন্য নিকনেম প্রস্তাব করবে। তবে চাইলে ব্যবহারকারী নিজের মতো নাম ঠিক করতে পারবেন। নামটি অবশ্যই ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে চলতে হবে এবং গ্রুপে কেউ আগে ব্যবহার না করে থাকতে হবে। নিকনেমের জন্য আলাদা প্রোফাইল ছবি বা রঙিন ব্যাকগ্রাউন্ডও বেছে নেওয়ার সুযোগ থাকবে। এই ফিচার ব্যবহার করতে চাইলে নতুন পোস্ট তৈরির সময় ‘পোস্ট অ্যানিম্যালস’এর পাশে থাকা ‘ইউজ নিকনেম’ অপশনটি নির্বাচন করতে হবে। যে কোনো সময় ব্যবহারকারী আবার নিজের আসল নামে ফিরে যেতে পারবেন।

মেটা জানিয়েছে, শুধুমাত্র গ্রুপ অ্যাডমিনরা চাইলে নিকনেম ফিচার চালু করতে পারবেন। পাশাপাশি নাম অবশ্যই ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে হতে হবে। একই গ্রুপে একই নিকনেমে দুইজন ব্যবহারকারী থাকতে পারবে না।       

×
সর্বশেষ সর্বাধিক পঠিত