খুলনা জেলা বিএনপির ৩ সদস্যের আহ্বায়ক কমিটি

বিলুপ্ত করার প্রায় তিন মাস পর খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

গতকাল শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটিতে মনিরুজ্জামান মন্টুকে আহ্বায়ক, অ্যাডভোকেট মোমরেজুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক ও আবু হোসেন বাবুকে সদস্য সচিব করা হয়েছে।

এর আগে গত ১৯ সেপ্টেম্বর খুলনা জেলা বিএনপির আহ্বায়ক  কমিটি ভেঙে দেওয়া হয়।

প্রসঙ্গত, ২০২১ সালের ৯ ডিসেম্বর আমির এজাজ খানকে খুলনা জেলা বিএনপির আহ্বায়ক, আবু হোসেন বাবুকে যুগ্ম আহ্বায়ক এবং এসএম মনিরুল হাসান বাপ্পীকে সদস্য সচিব ঘোষণা করা হয়।

২০২২ সালের ৫ মার্চ ৬৫ সদস্যের কমিটি অনুমোদন দেওয়া হয়।

এ কমিটিতে ১৪ জনকে যুগ্ম আহ্বায়ক ও ৪৮ জনকে সদস্য করা হয়।