আখাউড়ায় পুলিশের মাথা ফাটাল তাহেরি ভক্তরা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া গিয়াস উদ্দিন আদ তাহেরির মাহফিল থেকে পুলিশের ওপর আক্রমণ হয়েছে। এতে বাবুল নামে এক এসআইয়ের মাথা ফেটে গেছে। তিনি আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। আহত বাবুল জানান, গতকাল শুক্রবার বিকেলে উপজেলার নিলাখাদ এলাকায় একটি ওয়াজ মাহফিল চলছিল। এতে ওয়াজ করছিলেন গিয়াস উদ্দিন তাহেরি। মাহফিল তাড়াতাড়ি শেষ করার কথা বলে তিনিসহ পুলিশ সদস্যরা চলে আসেন। এরই মধ্যে তাদের ওপর হামলা হয়। মাহফিল থেকে পুলিশের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন।

আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন জানান, মাহফিলের অনুমতি না থাকার কথা বলে পুলিশ চলে আসে। এরই মধ্যে মাহফিল শেষ করা হয়। পরে একজন কিশোরের ঢিলে পুলিশ আঘাতপ্রাপ্ত হয়।