পাকিস্তানে বিশ্বব্যাংকের ইউটার্ন

জাতীয় বাজেটের উন্নয়ন খাতের জন্য পাকিস্তানকে প্রতিশ্রুত ৬০ কোটি ডলারের ঋণ বাতিল করেছে বিশ্বব্যাংক। বিশ্বের বৃহত্তম এই ঋণদাতা সংস্থা এক বিবৃতিতে আরও উল্লেখ করেছে যে চলতি অর্থবছরে পাকিস্তানকে আর কোনো প্রকার বাজেট বিষয়ক ঋণ দেওয়া হবে না।

দেশটির দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন গতকাল শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়ে বলেছে, যেসব শর্তের সাপেক্ষে পাকিস্তানকে এই ঋণের প্রতিশ্রুতি বিশ্বব্যাংক, সেসবের প্রায় কোনোটিই পূরণ করতে পারেনি দেশটির সরকার।

বিশ্লেষকরা বলছেন, বিশ্বব্যাংকের এই পদক্ষেপ অর্থ সংকটে জর্জরিত পাকিস্তানের জন্য একটি বড় ধাক্কা। কারণ বাজেটবিষয়ক ঋণপ্রাপ্তির পর নতুন আরও ২০০ কোটি ডলার ঋণের জন্য আবেদন করার পরিকল্পনা ছিল ইসলামাবাদের; কিন্তু বাজেট ঋণ বাতিলের জেরে নতুন ঋণের জন্য আবেদনের পরিকল্পনাও কার্যত ভেস্তে গেল দেশটির। ২০২১ সালে পরিবেশবান্ধব জ¦ালানি উৎপাদন ও ব্যবহার সংক্রান্ত পাকিস্তানের সরকারি প্রকল্প অ্যাফোর্ডেবল অ্যান্ড ক্লিন এনার্জি প্রোগ্রামের (পেস) অনুমোদন দেয় বিশ্বব্যাংক। পাশাপাশি প্রকল্প গড়ে তুলতে প্রাথমিকভাবে ১০০ কোটি ডলার ঋণ প্রদানের প্রতিশ্রুতিও দেয়।