কুমিল্লার চৌদ্দগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এতে আহত গুরুতর হয়েছেন ১০ যাত্রী।
আজ রবিবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এই তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জসিম উদ্দিন।
তিনি জানান, ঢাকামুখী হানিফ পরিবহরের একটি যাত্রীবাহী বাস পদুয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এসময় বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।