৩১৪ পদের নিয়োগ আটকা, মাদক অধিদপ্তরের ডিজি অবরুদ্ধ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) খোন্দকার মোস্তাফিজুর রহমানকে কার্যালয়ে অবরুদ্ধ করে রেখেছেন অধিদপ্তরের কর্মীরা। অধিদপ্তরে আউটসোর্সিংয়ের ৩১৪ পদের নিয়োগ আটকে থাকায় ডিজিকে অবরুদ্ধ করেন বিক্ষুদ্ধ কর্মীরা।

রবিবার (১৫ ডিসেম্বর) সকালে অধিদপ্তরের বিক্ষুব্ধ কর্মীরা সরাসরি ডিজির কার্যালয়ের সামনে অবস্থান নেন।

কর্মীরা জানান, দীর্ঘদিন ধরে প্রতিশ্রুতি দেওয়ার পরও এসব পদে নিয়োগ প্রক্রিয়া শুরু না হওয়ায় তাদের পক্ষে আর ধৈর্য ধরা সম্ভব হচ্ছে না।

অবরুদ্ধ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ডিজি খোন্দকার মোস্তাফিজুর রহমান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পুলিশ ও সেনাবাহিনীর সাহায্য চাইলে পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এঘটনায় রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঠিকাদারদের টেন্ডার জমা দেওয়া নিয়ে ঝামেলা হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।