গাইবান্ধায় তিস্তার ভাঙন থেকে রক্ষার দাবিতে মানববন্ধন

তিস্তা নদীর ভাঙন থেকে রক্ষার দাবিতে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার উপজেলার শ্রীপুর ইউনিয়নের ফুলমিয়ার বাজার এলাকায় নদী ভাঙনকবলিত এলাকাবাসীর উদ্যোগে নদীতীরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে অংশ নেন ভাঙনকবলিতসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাজেদুর রহমান, শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক সামিউল ইসলাম, সাবেক ইউপি সদস্য আসাদুজ্জামান প্রমুখ।