রাজধানীর মগবাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম হাবিবুল্লাহ (১৮)। গতকাল রবিবার ভোর পৌনে ৫টার দিকে মগবাজার ওয়্যারলেস মোড় এলাকায় ছুরিকাঘাতের শিকার হন হাবিবুল্লাহ। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে মারা যান তিনি।
এদিকে বড় মগবাজার এলাকায় পূর্বশত্রুতার জেরে রাকিব (২৪) নামে এক গার্মেন্টস কর্মীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল রাত সাড়ে ৯টার দিকে হাতিরঝিল থানা এলাকার বড় মগবাজার মোড়ল গলিতে হামলার এ ঘটনা ঘটে।