সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে ২০২৪ সালের জন্য চার ক্যাটাগরিতে পদক পাচ্ছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৭২ সদস্য। পদকপ্রাপ্তদের মধ্যে বিজিবির মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীও রয়েছেন। তিনি ‘বর্ডার গার্ড বাংলাদেশ পদক (বিজিবিএম)’ ক্যাটাগরিতে পদক পাচ্ছেন।
গতকাল রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সীমান্ত-১ শাখা থেকে পদকপ্রাপ্তদের তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।