ক্যাডেট কলেজ ক্লাবের নতুন পরিচালনা পর্ষদ

আগামী বছরের জন্য ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেডের নতুন পরিচালনা পর্ষদ ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি তারিক আবুল আলা এবং পরিচালক হিসেবে আশরাফ হোসেন (প্রশাসন এবং সেবা), মাসুম হোসেন (ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) ও জিন্নাত-উন-নাহার সীমা (মহিলা ও শিশুবিষয়ক) নির্বাচিত হয়েছেন। গত শনিবার পূর্বাচলে ক্লাব প্রাঙ্গণে ২২তম বার্ষিক সাধারণ সভায় নির্বাচন কমিশন ২০২৫ সালের জন্য নতুন এ পরিচালনা পর্ষদ ঘোষণা করে।

এ ছাড়া নির্বাচিত পরিচালকরা হলেনÑ ব্যারিস্টার তানিম খান, ডা. হাসান শাহরিয়ার মো. নূরুজ্জামান (কল্লোল), মেজর (অব.) সৈয়দ সাহেদ হাসান কবীর, খন্দকার মো. ওয়াহিদ সাদিক (শুভ), জীশান কিংশুক হক, নাজবুল এইচ খান, ডা. মাফরুহা আক্তার রুমানা, মেজর (অব.) মোহাম্মদ আবু সুফিয়ান ও মোহাম্মদ আসাদুজ্জামান শাওন।