শরীয়তপুরের নড়িয়ায় দেশীয় অস্ত্রসহ এক যুবলীগ নেতার স্ত্রীকে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য তাকে নড়িয়া থানায় নেওয়া হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের চান্দনি এলাকায় এ ঘটনা ঘটে। আটক শাহনাজ বেগম ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আলী হোসেন মোল্লার স্ত্রী। ভোজেশ্বর ফাঁড়ির এসআই মোহাম্মদ হারুন জানান, চান্দনি এলাকার আলী হোসেনের বাড়িতে বিজয় দিবসের অনুষ্ঠান হচ্ছে এমন সংবাদ পেয়ে দেখতে যায় পুলিশ। সেখানে গিয়ে দেখা যায়, এক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে দৌড়ে পালাচ্ছেন। পরে আলী হোসেনের বাড়িতে তল্লাশি করে রামদা, ছুরিসহ ৭টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।