কাপ্তান সোহানের ফিফটিতে এলিমিনেটরে খুলনার ১৪৬

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির এলিমিনেটর ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে ১৪৬ রানে অলআউট হয়েছে খুলনা। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অধিনায়ক নুরুল হাসান সোহানের দায়িত্বশীল ইনিংসে এ পুঁজি পায় খুলনা।

৩৯ বলে ৫২ রানের দারুণ ইনিংস খেলেন সোহান। তিনি ছাড়া বাকিরা হয়েছেন ব্যর্থ। আজিজুল তামিম ১৬ বলে ২০ এবং নাহিদুল ইসলাম ১৯ বলে ১৮ রান করেন। ১৯.৩ ওভারেই অলআউট হয় খুলনা।

চট্টগ্রামের বোলিংয়ে আলো কেড়েছেন আহমেদ শরীফ। ২৬ রানে ধরেছেন ৪ শিকার। ২০ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন ফাহাদ হোসেন।