বন্যাজনিত ক্ষতি কাটিয়ে উঠতে কুমিল্লা অঞ্চলের কৃষকদের প্রশিক্ষণ দিয়েছে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)। এ লক্ষ্যে কুমিল্লার বুড়িচং উপজেলার ৪২ জন নারী ও পুরুষকে প্রশিক্ষণ দেয় বিশ্ববিদ্যালয়টির ‘বহিরাঙ্গন কার্যক্রম’ বিভাগ। এ সময় কৃষি উদ্যোক্তা তৈরি, গুণগত সবজি চাষ, হাঁস-মুরগি ও গরু-ছাগল পালনে প্রশিক্ষণ প্রদান করা হয়। কর্মশালাটি গতকাল শনিবার সকালে বুড়িচং উপজেলা কৃষি কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়।