আ. লীগকে কড়া বার্তা দিলেন আখতার হোসেন

আ. লীগকে কড়া বার্তা দিয়ে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, খুনী লীগাররা শোনো, গণতান্ত্রিক উপায়ে ক্ষমতা ছাড়ো নাই যে, গণতান্ত্রিক অধিকার নিয়া কান্না করবা; আর সেটা দেশের মানুষ শুনবে।

আজ শুক্রবার বিকেলে এ নিয়ে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন সাবেক এ ডাকসু নেতা।

আখতার তার পোস্টে লিখেছেন, তোমরা হাজার মানুষকে খুন করে ক্ষমতা হারাইছো। অতএব তোমাদের বিচার হবে, শাস্তি হবে। এটাই ইনসাফ। এই ইনসাফ প্রতিষ্ঠায় আমরা মাঠে হাজির আছি। এই একই কথা সব আওয়ামী দোসরদের জন্যও সত্য।