কয়েকজনের পদত্যাগে দলে প্রভাব পড়বে না: আখতার

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৩ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) থেকে কয়েকজনের পদত্যাগে দলে কোনও প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন।

আজ রবিবার (২৮ ডিসেম্বর) সকালে ফ্যাসিবাদী আমলের নিপীড়নমূলক মামলায় জামিন নিতে আদালতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আখতার হোসেন বলেন, জামায়াতে ইসলামীর সঙ্গে আসন সমঝোতা বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আলোচনা চলমান রয়েছে।

তিনি বলেন, ঐকমত্য কমিশনের মাধ্যমেই জামায়াতের সঙ্গে বহু বিষয়ে সমঝোতার কথা হয়েছে। তবে আসন সমঝোতা নিয়ে আলোচনা এখনও শেষ হয়নি।

এর আগে শনিবার (২৭ ডিসেম্বর) এনসিপির জোট নিয়ে নীতিগত আপত্তি জানিয়ে আহ্বায়ক নাহিদ ইসলাম বরাবর চিঠি দিয়েছে দলটির ৩০ নেতা।

সংসদ নির্বাচনে জামায়াতের সঙ্গে আসন সমঝোতা নিয়ে ডা. তাসনিম জারা, তাজনূভা জাবীনসহ বেশ কয়েকজন নেতা এনসিপি থেকে পদত্যাগ করেছেন। এ ছাড়া এই সমঝোতার বিরোধিতা করে দলের আহ্বায়কের কাছে চিঠি দিয়েছেন ৩০ জন নেতা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত