আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে (জাপা) অংশগ্রহণের সুযোগ দেওয়া মানে আওয়ামী লীগকে পুনর্বাসন করা বলে মন্তব্য করেছেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।
তিনি বলেন, এটা এক ধরনের এজেন্সির খেলা। আইনের ফাঁক-ফোকর দেখিয়ে ইসি জাতীয় পার্টিকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ করে দিচ্ছে।
আজ রবিবার (৪ জানুয়ারি) রাতে বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
জোট নিয়ে আখতার হোসেন বলেন, জামায়াতের সঙ্গে এটা আমাদের আদর্শিক জোট না, নির্বাচনী সমঝোতা। নির্বাচনের জন্য এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জোটের আসন বিন্যাস নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হইনি। আমরা আশা করছি খুব অল্প সময়ের মধ্যে সিদ্ধান্তে উপনীত হতে পারব। এই জোট সরকার গঠনের সুযোগ পেলে প্রধানমন্ত্রী কে হবেন, তা নিয়ে এখনো আলোচনা চূড়ান্ত হয়নি।
পদত্যাগ করা নেতাদের প্রসঙ্গে তিনি বলেন, আমার যেসব সহযোদ্ধা পদত্যাগ করেছেন, তাদের এই পদত্যাগ আমাদের ব্যক্তিগত অনুভূতিকে আহত করে, ব্যক্তিগত অনুভূতিকে প্রভাবিত করে বলেও উল্লেখ করেন তিনি।
আরেক দফা বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ ২৫ হাজার
তারেক রহমানের ঢাকার বাইরে প্রথম সফর বগুড়ায়