মুন্সীগঞ্জে পুকুরে নিখোঁজ বৃদ্ধের লাশ

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার পশ্চিম হরপাড়া গ্রামের একটি পুকুর থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মো. আবুল হোসেন (৬১)। গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে পুকুরে ভাসমান অবস্থায় পুলিশ ওই লাশটি উদ্ধার করে।

নিহত আবুল হোসেন পশ্চিম হরপাড়া গ্রামের ডলি আক্তারের বাড়ির ভাড়াটে। তিনি পাঁচ দিন ধরে নিখোঁজ ছিলেন।

এলাকার বাসিন্দা শেফালী দেবনাথ জানান, দুপুর সাড়ে ১২টার দিকে দুর্গন্ধ পেয়ে তিনি পুকুরের কাছে যেতেই লাশ ভাসতে দেখেন। নিহত আবুল হোসেনের মেয়ে স্মৃতি বলেন, ‘আমার বাবা স্ট্রোকের পর মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। গত রবিবার রাতে বাবা বাসা থেকে বের হওয়ার থেকে তিনি নিখোঁজ ছিলেন।’