চট্টগ্রামে ফার্নিচার দোকানে লাগা আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলী পদ্ম পুকুর পাড় এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে লাগা আগুনে পুড়ে গেছে কয়েকটি ফার্নিচারের দোকান।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, রবিবার দিবাগত রাত ২টা ১০মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ফার্নিচারের দোকান ও গাড়ির গ্যারেজ পুড়ে গেছে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (চট্টগ্রাম) মো. আবদুর রাজ্জাক বলেন, রবিবার রাত ৩টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। কীভাবে আগুনের সূত্রপাত , তা জানা যায়নি।