শেষ সেশনে আবার ধস , ৯ রানে নেই ভারতের আরও ৩ উইকেট

৩৩ রানে ৩ উইকেট হারিয়ে ফেলা ভারত বিনা উইকেটে দ্বিতীয় সেশন শেষ পার করার আত্মবিশ্বাস নিয়ে শেষ সেশনে ব্যাটিংয়ে নামে। হাতে ৭ উইকেট। প্রথম চার ওভার দিব্যি পার করলেও এর পর ট্রাভিস হেডের বলে ধরা পড়েন রিশভ পান্ত। ১০৪ বলে ৩০ রান করেন তিনি।

৮৮ রানের এই জুটি ভাঙার দুঃখ হজম করতে না করতেই সাজঘরের পথ ধরেন আরও দুই জন, রবীন্দ্র জাদেজা ও নিতিশ কুমার রেড্ডি। জাদেজাকে ফেরান বোল্যান্ড, নিতিশ শিকার বনেন নাথান লায়নের।

১২১ থেকে ১৩০ রানে যেতে ৩ উইকেটে থেকে ৬ উইকেট লেখা হয়ে যায় ভারতের পাশে। ৭৬ রানে অপরাজিত যশস্বী এখনও লড়াই করে যাচ্ছেন। তাকে সঙ্গ দিচ্ছেন ওয়াশিংটন সুন্দর।