মার্কেন্টাইল ব্যাংকের নতুন ডিএমডি জাহিদ হোসেন

মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও চিফ বিজনেস অফিসার (সিবিও) হিসেবে যোগ দিয়েছেন ড. মো. জাহিদ হোসেন। এর আগে তিনি ব্যাংক এশিয়ায় সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন।

বিজনেস ডেভেলপমেন্ট স্পেশাল ফোকাস অন করপোরেট ব্যাংকিং, অ্যাসেট কোয়ালিটি অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট, অপারেশন ম্যানেজমেন্ট, কমপ্লায়েন্স অ্যান্ড কন্ট্রোল বিষয়ে ড. জাহিদের রয়েছে বিশেষ দক্ষতা।

ড. জাহিদ ১৯৯৬ সালে ইস্টার্ন ব্যাংক পিএলসি’তে প্রবেশনারি অফিসার হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। পরে ব্যাংক এশিয়ায় যোগদান করেন, সেখানে তিনি দীর্ঘ ২১ বছরের বেশি সময় শাখা পর্যায়ে ও প্রধান কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি