বর্ষবরণের সময় ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

নাটোরের বড়াইগ্রামে বন্ধুদের সঙ্গে ইংরেজি নববর্ষ উদযাপনের সময় তিনতলার ছাদ থেকে পড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বনপাড়া পৌর শহরের সরদারপাড়া জাহেদা হাসপাতাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছাত্রের নাম ইসতিয়াক হোসেন (১৬)। সে উপজেলার বনপাড়া পৌর শহরের কালিকাপুর মহল্লার ইকবাল হোসেন বাবুর ছেলে এবং বনপাড়া সেন্ট যোসেফস্ স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী। নিহত স্কুলছাত্রের বাবা জানান, ইসতিয়াক থার্টিফার্স্ট নাইট উদযাপনের জন্য তার বন্ধুর বাড়ি পৌর শহরের সরদারপাড়ায় যায়। রাত সাড়ে ১১টার দিকে বন্ধুর বাড়ির তিনতলার ছাদ থেকে পাশের একটি ভবনের ছাদে যাওয়ার জন্য লাফ দিলে পা পিছলে নিচে পড়ে যায়।