গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে নিখোঁজের দুদিন পর এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে কোনাবাড়ীর আমবাগ পশ্চিমপাড়া এলাকায় একটি নির্মাণাধীন ভবনের গলি থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত জোনায়েদ (১১) টাঙ্গাইলের সদর থানার গোলচক্কর এলাকার দুলাল হোসেনের ছেলে। সে পরিবারের সঙ্গে আমবাগ পশ্চিমপাড়ায় ভাড়া বাসায় থাকত।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ ডিসেম্বর সন্ধ্যায় বাসা থেকে বের হয় জোনায়েদ। এরপর আর বাসায় ফিরে আসেনি।
দেবিদ্বারে কার্টনে মোড়ানো নবজাতকের মরদেহ : কুমিল্লার দেবিদ্বারে সড়কের পাশে কার্টনে মোড়ানো অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে দেবিদ্বার-চান্দিনা সড়কের বারেরা হাফেজিয়া মাদ্রাসাসংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ বিষয়ে দেবিদ্বার থানার ওসি শামসুদ্দিন মো. ইলিয়াস বলেন, ধারণা করা হচ্ছে, নবজাতকের বয়স এক দিন। মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।