১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার            

বরিশালের উজিরপুর উপজেলার বামরাইলে মাদক কেনাবেচার সময় ৯ হাজার ৯০৩টি ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

বরিশাল জেলা ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা  জানতে পারেন শান্তনা আক্তার (২৫) নামে এক মাদক কারবারি ইয়াবার বড় একটি চালান নিয়ে বিক্রির জন্য বামরাইলে অবস্থান করছেন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা ডিবি পুলিশের একটি দল বামরাইলের পুরাতন ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে থেকে শান্তনা আক্তারকে আটক করে তার সঙ্গে থাকা একটি প্লাস্টিকের খেলনা গাড়ির মধ্যে লুকানো ৯ হাজার ৯০৩টি ইয়াবা উদ্ধার করে।  এ ঘটনায় ডিবি পুলিশের এসআই কাজী ওবায়দুল কবির বাদী হয়ে উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন। গ্রেপ্তার শান্তনা আক্তারের বাড়ি বরিশাল সদর উপজেলার কাকাশুরা গ্রামে।