কর্ণফুলী উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি গ্রেপ্তার 

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা,ভাঙচুর ও লুটপাটের মামলায় চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দীন হায়দারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে কর্ণফুলী উপজেলার ডাঙারচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নাজিম উদ্দীন হায়দার কর্ণফুলী উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদকের দায়িত্বে রয়েছেন। তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর থেকে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গত ৪ আগস্ট চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে তার বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফ বলেন, গ্রেপ্তার যুবলীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। গোপন সংবাদ পেয়ে কর্ণফুলীর ডাঙারচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাকে আদালতে পাঠানো হবে।