রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশিক মিয়া নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যূ হয়েছে। আজ শনিবার বিকেলে উপজেলার কাঞ্চন পৌরসভার বিরাবো খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আশিক উপজেলার কাঞ্চন পৌরসভার কেরাবো এলাকার গোলজার হোসেনের ছেলে।

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, কাঞ্চন পৌরসভার বিরাবো খালপাড় এলাকায় স্থানীয় সানী, দেওয়ান জাকির, আব্দুল্যাহ, আকতারসহ কিছু ব্যক্তি অবৈধভাবে ফসলি জমি থেকে রাতে মাটির জন্য আশিককে দিয়ে ৩৩ হাজার ভোল্টের লাইন থেকে বিদুৎ সংযোগ দেওয়ার জন্য নিয়ে আসেন। আশিক বিদুতের খুঁটি থেকে সংযোগ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওপর থেকে মাটিতে পড়ে যান তিনি। পরে মুমূর্ষু অবস্থায় তাকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।