বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ডিএমডি হুমায়ুন কবির

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসির এসইভিপি ও কোম্পানি সচিব মো. হুমায়ুন কবির সম্প্রতি উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতি পেয়েছেন।

তিনি ২০১৮ সালে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে ইভিপি ও কোম্পানি সচিব পদে যোগদান করে এই ব্যাংক প্রতিষ্ঠায় সার্বিক কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করেন। পাশাপাশি ব্যাংকের সামগ্রিক উন্নয়নেও তিনি উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছেন। মো. হুমায়ুন কবির শিক্ষাজীবনে সামাজিক বিজ্ঞান ও আইন বিভাগে উচ্চতর ডিগ্রি সম্পন্ন করেন। বিজ্ঞপ্তি