টোটাল অ্যাকুরেসি রেটিংয়ে আবারও শীর্ষে ক্যাসপারস্কি

সাইবার নিরাপত্তার ক্ষেত্রে আবারও শীর্ষস্থান ধরে রেখেছে গ্লোবাল সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি। গত বছর, ভোক্তা, ক্ষুদ্র ব্যবসা এবং এন্টারপ্রাইজ খাতের জন্য তাদের পণ্যসমূহ এসই ল্যাবসের পরীক্ষায় সাফল্য অর্জন করেছে। বছরের চারটি অংশেই ক্যাসপারস্কির পণ্যগুলো শতভাগ অ্যাকুরেসি রেটিং (টিএআর) পেয়েছে।

ক্যাসপারস্কি প্লাস, ক্যাসপারস্কি এন্ডপয়েন্ট সিকিউরিটি ফর বিজনেস, এবং ক্যাসপারস্কি স্মল অফিস সিকিউরিটি প্রথম তিন কোয়ার্টারে ১১৪০ এবং চতুর্থ কোয়ার্টারে ১১৪৪ স্কোর পেয়ে প্রত্যেক কোয়ার্টারে শীর্ষস্থান ধরে রেখেছে। কনজিউমার সেগমেন্টে অন্য একট প্রতিযোগী প্রডাক্টের সঙ্গে যৌথভাবে ক্যাসপারস্কি প্লাস সর্বোচ্চ স্থান অধিকার করেছে। এন্টারপ্রাইজ এবং ক্ষুদ্র ব্যবসা সেগমেন্টে, কেইএসবি এবং কেএসওএস একমাত্র শীর্ষস্থানীয় ছিল, যাদের সমকক্ষ আর কোনো প্রোডাক্ট ছিল না। বিজ্ঞপ্তি