সাঁওতাল নারীকে মারধর করা সেই চেয়ারম্যান গ্রেপ্তার

জমিসংক্রান্ত বিরোধের জেরে সাঁওতাল নারীকে মারধরের ঘটনায় দায়ের করা মামলায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে রাজধানীর শাহবাগের প্রিতম হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম রাজাহার ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক ছিলেন। গত ৫ জানুয়ারি সংগঠনবিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রফিকুল ইসলামকে পদ থেকে বহিষ্কার করে জেলা বিএনপি।

বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম। তিনি বলেন, ‘রফিকুল ইসলামকে ঢাকার একটি হোটেল থেকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে গাইবান্ধায় নিয়ে আসা হবে।’