তেজগাঁওয়ের ট্রাকস্ট্যান্ডে আগুন নিয়ন্ত্রণে

নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর তেজগাঁওয়ের ট্রাকস্ট্যান্ডে লাগা আগুন। ফায়ার সার্ভিসের প্রায় আধা ঘণ্টার চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ততক্ষণে আগুনে অন্তত ছয়টি ট্রাক পুড়ে গেছে বলে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে।

আজ রোববার সকাল আটটার দিকে তেজগাঁও ট্রাকস্ট্যান্ডের একটি গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত ঘটে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আজ রোববার (১২ জানুয়ারি) সকাল ৮টা ৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় তারা। খবর পাওয়ার পাঁচ মিনিটের মধ্যেই সেখানে প্রথম দুটি, পরে আরও একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে আটটার দিকে সেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ট্রাকস্ট্যান্ডের কাছে একটি গ্যারেজে আগুন লাগে। গ্যারেজটি আসলে একটি দোকান হিসেবে ব্যবহৃত হয়। আগুনের কারণে সেখানে থাকা ছয়টি ট্রাক পুড়ে গেছে। তবে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কথা জানা যায়নি বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস।