রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকস্ট্যান্ডে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
ফায়ার সার্ভিস জানায়, আজ রোববার (১২ জানুয়ারি) সকাল ৮টা ৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় তারা।
ফায়ার সার্ভিস থেকে পাঠানো এক খুদে বার্তায় আগুনের তথ্য নিশ্চিত করা হয়েছে।
ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছে, সকাল ৮টা ৫ মিনিটে আগুনের খবর পায় তারা। পরে আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
ট্রাকস্ট্যান্ডের একটি গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কথা জানা যায়নি বলেও জানিয়েছে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তারা।
এছাড়া প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
ডিমের বাজারে তৎপর ৬০ ফড়িয়া!