ফাঁস হওয়া স্ক্রিনশট নিয়ে যা বললেন বান্নাহ

সম্প্রতি নির্মাতা মাবরুর রশীদ বান্নাহর কিছু স্ক্রিনশট নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। কেউ কেউ বলছেন এটা ফেইক। আবার কেউ কেউ বলছেন এ ঘটনা সত্যি।

অবশেষে নিজের ফেসবুকে ১০ মিনিটের একটি ভিডিও পোস্ট করেন বান্নাহ নিজে। সেখানে তিনি ফাঁস হওয়া স্ক্রিনশট নিয়ে বললেন, ‘আমাকে নিয়ে কিছু রিউমার হচ্ছে। কিছু স্ক্রিনশট অনলাইনে ভাসছে। এবং মানুষজন বলছে, বান্নাহ ভাই এটা কি আপনি? কেউ কেউ বলছে ভাই এটা আপনি-ই। আবার একদম বলছে যারা আমার ভালোবাসার মানুষ, আমাকে যারা চেনে, আমাকে যারা ধারণ করে, যাদের কারণে আমি মাবরুর রশীদ বান্নাহ আজকে। যাদের ভালোবাসায় সিক্ত হয়েছি তারা বলছে, এটা আপনি হতেই পারেন না। আপনার পার্সোনালিটির সাথে এটা যায়না। 

আমাকে নিয়ে এর আগেও নভেম্বর ডিসেম্বরের দিক একটা ইন্ডিয়ান মেয়ের ছবি যেটা বাংলাদেশি মেয়ের বানিয়ে আমাকে নানানভাবে এক্সপোজ করার চেষ্টা করেছে। যদিও ওটা খালে পানি পায় নাই।

কিন্তু এবার যেই চ্যাট তারা ভাইরাল করলো বা চেষ্টা করলো সেটা নিয়ে আমি বলতে চাই। এটা কারা করছে জানেন? যাদের মা আগস্টের আন্দোলনের সময় হেলিকপ্টারে করে পালিয়ে গিয়েছিল তারা। আন্দোলনে আমি মুখ খুলেছিলাম বলেই আমাকে টার্গেট করেই ওরা এসব করছে। আমাকে দমিয়ে রাখতে চাচ্ছে।

আর যেই আপুর প্রোফাইল থেকে এসব ফাঁস করা হচ্ছে সেটা তার আইডি না। আমি যতদূর জানি যার ছবি ব্যাবহার করছে উনি একজন স্বনামধন্য ইউনিভার্সিটির একজন শিক্ষিকা। আমি নাম প্রকাশ করতে চাইনা। 

আপনারা যারা রিউমার স্ক্যানারে কাজ করেন তারা যাচাই বাছাই করেন এবং প্রমাণ করেন যে এটা আমি ছিলাম। যদি প্রমাণ করতে পারেন যে ওটা আমি তাহলে আমি নিজেই মিডিয়া ছেঁড়ে দেবো। আমি নিজেই নিজেকে শাস্তি দেবো।