নদীর পাড় থেকে থানা থেকে হারানো আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

রাজশাহীর রাজপাড়া থানা থেকে হারিয়ে যাওয়া একটি আগ্নেয়াস্ত্র ও ৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর রাজপাড়া থানার শ্রীরামপুর ভাঙ্গাপাড়া নদীর পাড় থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার হয়। নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ব্যক্তিমালিকানাধীন একটি রিভলবার ও ৫০ রাউন্ড গুলি থানায় জমা ছিল থানায়। ৫ আগস্ট সেগুলো হারিয়ে যায়। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৫০ রাউন্ড গুলিসহ আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রটি নগরীর কাজীহাটা এলাকার এক ব্যক্তির। উদ্ধারের পর রিভলবার ও গুলি থানা হেফাজতে রাখা হয়েছে।