প্রোটিয়াদের চ্যাম্পিয়নস ট্রফির ‘অভিজ্ঞ’ দল ঘোষণা

ভারতে ২০২৩ বিশ্বকাপের সেমিফাইনাল খেলা ১০ জনকে নিয়ে চ্যাম্পিয়নস ট্রফির জন্য অভিজ্ঞতা সম্পন্ন দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। দলে ফিরেছেন দুই পেসার লুঙ্গি এনগিডি ও আইনরিখ নর্খিয়া। নেতৃত্বভার থাকছে টেম্বা বাভুমার কাঁধেই।

এতোদিন ইনজুরি সঙ্গে লড়াই করছিলেন এ দুজন। নর্খিয়া পায়ের আঙুল ভেঙে গিয়েছিল আর এনগিদি ভুগছিলেন গ্রোয়িন ইনজুরিতে। ঘরের মাঠে সবগুলো আন্তর্জাতিক ম্যাচ মিস করেছিলেন দুজন। এসএটোয়েন্টি দিয়ে আবার মাঠে ফিরেছেন তারা।

চ্যাম্পিয়নস ট্রফির দক্ষিণ আফ্রিকা স্কোয়াড:

ব্যাটার: টেম্বা বাভুমা (অধিনায়ক), টনি ডি জর্জি, রায়ান রিকেলটন, রাসি ফন ডার ডুসেন, ডেভিড মিলার

উইকেটকিপার: হেইনরিখ ক্লাসেন, ত্রিস্টান স্টাবস

অলরাউন্ডার: এইডেন মার্করাম, মার্কো ইয়ানসেন, উইয়ান মুলডার

স্পিনার: কেশব মহারাজ, তাবরেজ শামসি

পেসার: কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি, আইনরিখ নর্খিয়া

প্রথমবারের মতো আইসিসির বড় ইভেন্টে খেলতে যাচ্ছেন স্কোয়াডের তিনজন। তারা হলেন টনি ডি জর্জি, রায়ান রিকেলটন ও উইয়ান ‍মুলডার। ‘বি’ গ্রুপে দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও আফগানিস্তান।