রাজবাড়ীতে ট্রাক্টরের নিচে চাপা পড়ে কৃষক নিহত 

রাজবাড়ীর কালুখালীতে ট্রাক্টরে চরে বাড়ি আসতে গিয়ে ট্রাক্টর উলটে নিচে  চাপা পড়ে সিরাজুল ইসলাম খান ( ৪৫) নামে  এক কৃষক নিহত হয়েছেন। সোমবার (১৩ জানুয়ারি) বিকেল ৫ টার দিকে উপজেলার রতনদিয়া ইউনিয়নের হরিণবাড়িয়া সাদার চরে এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় ট্রাক্টরের চালক গুরুতর আহত হয়েছেন। 

নিহত সিরাজুল ইসলাম খান উপজেলার কালিকাপুর ইউনিয়নের ঠাকুর পাড়ার  লিয়াকত আলী খানের ছেলে।। আহত ট্রাক্টর চালক ফিরোজ শেখ বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন

জানা গেছে,  সোমবার সিরাজুল ইসলাম খান হরিণবাড়িয়া সাদার চরে নিজের রসুন ক্ষেত পরিচর্যা করতে যান। কাজ শেষে বিকেলে সেখান থেকে ট্রাক্টরে চড়ে বাড়ি ফিরছিলেন তিনি। চরের উঁচু জায়গা উঠতে গিয়ে ট্রাক্টরটি উল্টে নিচে চাপা পড়েন সিরাজুল ইসলাম। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। গুরুতর আহত হন ট্রাক্টরের চালক ফিরোজ শেখ। স্থানীয়রা ফিরোজকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান জানান, হরিণবাড়িয়া সাদার চরে ট্রাক্টর চাপায় একজন নিহত হয়েছেন। এ ব্যাপারে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।