ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর বাজারের ২৬টি দোকানে গত রবিবার রাতে চুরির ঘটনা ঘটেছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, রবিবার রাত দেড়টা থেকে ভোর পর্যন্ত চোরচক্র বাজারের চারটি মার্কেটে ঢুকে ২৬টি দোকানের তালা ভেঙে টাকা ও মালামাল চুরি করে নিয়ে যায়।
বাজারের ব্যবসায়ী কাজী মাহমুদ রানা বলেন, হাটগোপালপুর বাজারের শাহজালাল ব্যাংক মার্কেট, নিউ মার্কেট, রাজমনি সুপার মার্কেট ও গাফফার মার্কেটে রাতে চুরি হয়েছে। চোররা প্রতিটি দোকানের শাটার ভেঙে ভেতরে ঢুকে মালামাল ও ক্যাশবাক্স থেকে টাকা চুরি করেছে। মিমি ফার্মেসির মালিক রাজু আহম্মেদ বলেন, ‘আমার দোকান থেকে ২ লাখ টাকা নিয়ে গেছে।’ ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, সিসিটিভির ফুটেজে চুরির দৃশ্য ধরা পড়েছে। দ্রুত চোরচক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।