থুথু দেওয়ায় বাগ্বিতন্ডার জেরে দুজনকে পিটিয়ে জখম

পটুয়াখালীর বাউফলে থুথু নিক্ষেপকে কেন্দ্র করে বাগ্বিত-ার জেরে ভাড়াটে লোকজন দিয়ে দুজনকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গত সোমবার রাতে উপজেলার কনকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে বাউফল থানার পুলিশ।

এ ঘটনায় আহত রতœা থানায় অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা  গেছে, কনকদিয়া গ্রামের মাসুদ হাওলাদারদের সঙ্গে একই বাড়ির জলিল হাওলাদারদের জমি নিয়ে বিরোধ চলে আসছে। সোমবার সকালে মাসুদ ঘর থেকে বের হয়ে কৃষিজমিতে যাচ্ছিলেন। পথে জলিল হাওলাদারের স্ত্রী রুনু বেগম মাসুদের গায়ে থুথু নিক্ষেপ করেন। এ নিয়ে দুজনের মধ্যে বাগ্বিত-া হয়। এর জেরে জলিল হাওলাদারের পক্ষে রাত ৮টার দিকে একই ইউনিয়নের মনিমুল মিরাজের নেতৃত্বে ১০টি মোটরসাইকেলে করে আনোয়ার হাওলাদার, জুয়েল হাওলাদার, আপেল মাহমুদ মুন্না, জাকারিয়াসহ ২০/২৫ জন মাসুদের বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা মাসুদ ও তার স্ত্রী রতœা বেগমকে পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বাউফল হাসপাতালে নিয়ে ভর্তি করান।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মনিমুল মিরাজ বলেন, ‘আমি ঘটনা জানতে গিয়েছিলাম। কিন্তু আমার উপস্থিতিতেই তারা বিবাদে জড়িয়ে পড়ে। আমি ঘটনার সঙ্গে জড়িত ছিলাম না।’