রেস্তোরাঁর ১৫% ভ্যাট ও ১০% এস.ডি প্রত্যাহারের দাবিতে মাদারীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি মাদারীপুর জেলা শাখার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টা ব্যাপী এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি মাদারীপুর জেলা শাখার সভাপতি মো. হাবিবুর রহমান, রেস্তোরাঁ মালিক মাসুদ আলম, মনজুর হোসেন, রুবেল মুন্সী, গোলাম রব্বানী, লাল মিয়া, রাহাত হোসেনসহ জেলার বিভিন্ন রেস্তোরাঁ মালিক ও কর্মচারীরা।
এ সময় রেস্তোরাঁ মালিকরা জানান, সরকার রেস্তোরাঁর ওপর ১৫% ভ্যাট বাড়িয়েছে। এতে করে আমাদের রেস্তোরাঁ মালিক ও কর্মচারীদের ওপর এর প্রভাব পড়েছে। আমরা চাই সরকার আমাদের রেস্তোরাঁর ১৫% ভ্যাট প্রত্যাহার করে রেস্তোরাঁ মালিক ও কর্মচারীর দাবি মেনে নিবেন।