৭০ ভাগ প্রস্তুতি সম্পন্ন

বিশ্ব ইজতেমার মাঠ পরিদর্শনে ঢাকা বিভাগীয় কমিশনার

আগামী ৩১ জানুয়ারি থেকে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঢাকা বিভাগীয় কমিশনার ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক সরফুদ্দিন আহমেদ বিশ্ব ইজতেমার সার্বিক প্রস্তুতি দেখতে গতকাল শুক্রবার দুপুরে বিশ্ব ইজতেমা ময়দান পরিদর্শন করেন।

বিভাগীয় কমিশনার এ সময় সাংবাদিকদের বলেন, আসন্ন বিশ্ব ইজতেমার ৭০ ভাগ প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বাকি প্রস্তুতি অল্প কিছুদিনের মধ্যেই শেষ হবে।

পরিদর্শনকালে গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম শফিউল আজম, গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফিনসহ জেলা প্রশাসন, সিটি করপোরেশন এবং পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও তাবলিগের শীর্ষ মুরুব্বিরা উপস্থিত ছিলেন।