নেপালের ৫২ রান তুলতেই নাভিশ্বাস উঠলো মেয়েদের

নেপালকে ৫২ রানেই আউট করে দিয়েছিলেন বোলাররা। কিন্তু সেই রানটুকু করতেই নাভিশ্বাস উঠেছে ব্যাটারদের। মালয়েশিয়ার বাঙ্গিতে মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ৫ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। ১১ রানে ৩, ৩২ রানে ৪, ৪১ রানে ৫ উইকেট হারিয়ে বসেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। শেষপর্যন্ত আফিয়া ইরা ও জান্নাতুল মাওয়া মিলে ১৪তম ওভারে জয় এনে দেন। 

এর আগে জান্নাতুল মাওয়া ৪ ওভার বোলিংয়ে মাত্র ১১ রান দিয়ে দুই উইকেট নেন। এছাড়া নিশিতা নিশি, ফাহমিদা ছোয়া ও আনিসা আক্তার নেন ১টি করে উইকেট। 

বিশ্বকাপে পরের ম্যাচে বাংলাদেশ খেলবে অস্ট্রেলিয়ার সঙ্গে। অস্ট্রেলিয়া আজ ৪৮ রান করা স্কটল্যান্ডকে ৯ উইকেটে হারিয়েছে।