গ্রুপ পর্ব থেকে মাত্র ১ পয়েন্ট নিয়ে সুপার সিক্সে এসেছে বাংলাদেশ। অন্যদিকে ভারত-ইংল্যান্ড নিয়ে এসেছে ৪ পয়েন্ট। তাই সুপার সিক্সের প্রথম ম্যাচে জিততেই হতো বাংলাদেশকে। তাহলে টিকে থাকা যেতো, সেমিফাইনালে ওঠার সুযোগ থাকতো। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় ইংল্যান্ডের কাছে লজ্জার হারে লাল–সবুজ দলের বিশ্বকাপ শেষ হয়ে গেছে। ৩১ জানুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচটা শুধু খেলার জন্য খেলা হয়ে দাড়িয়েছে।
সোমবার বুলাওয়েতে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে আগে ব্যাট করে ৩৮.১ ওভারে ১৩৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। জবাব দিতে নেমে ১৫৫ বল ও ৭ উইকেট হাতে রেখে জয় তুলে নিয়েছে ইংল্যান্ড।
মামুলি লক্ষ্যে ব্যাট করতে নেমে অবশ্য শুরুতেই বিপাকে পড়ে ইংল্যান্ড। জোসেফ মোরেসকে দলীয় ৩ রানে ফিরিয়ে কিছুটা চাপে ফেলে দেন আল ফাহাদ। এরপর কিছুটা ঘুরে দাঁড়ানোর পর দলীয় ৩৯ রানে ফের বিপদে পড়ে ইংল্যান্ড।
সংকট কাটান টমাস রেও ও বেন ডাওকিনস। দুজন মিলে ৭৭ রানের জুটি গড়েন। ওপেনার বেন ব্যক্তিগত ২৭ রানে যখন ফেরেন, তখন ইংল্যান্ডের দলীয় সংগ্রহ ১১৭। জয় থেকে মাত্র ১৯ রান দূরে ছিল দল। বাকিটা হিসাব মিলিয়ে দেন টমাস। তিনি ৫০ বলে ৫৯ রানে অপরাজিত থাকেন।
বাংলাদেশের হয়ে পেসার আল ফাহাদ সর্বোচ্চ ২টি উইকেট নিয়েছেন। অপর উইকেটটি ছিল সামিউন বাশিরের।
এর আগে টুর্নামেন্টে প্রথমবার টস জিতে ব্যাটিংয়ে নেমে যেন বড় বিপাকেই পড়ে আজিজুল হক তামিমরা। সর্বোচ্চ জুটি ছিল রিফাত বেগ ও আজিজুল। দ্বিতীয় জুটিতে আসে ৪৬ রান। এরপর তাসের ঘরের মতো ধসে পড়ে বাংলাদেশ। বিশেষ করে ৯০ থেকে ১৩৬ রানের মধ্যে ৬ ব্যাটারকে হারায় দলটি।
প্রথম ওভারেই ওপেনার জাওয়াদ আবরারকে (১) ফেরান ইংল্যান্ড অনূর্ধ্ব–১৯ দলের পেসার সেবাস্তিয়ান মরগান। দ্বিতীয় উইকেটে রিফাত বেগ ও আজিজুলের ৪৬ রানের জুটিই ইনিংসে সর্বোচ্চ। উইকেটকিপার মোহাম্মদ আব্দুল্লাহ করেন ৩৪ বলে ২৫। রিফাত করেন সর্বোচ্চ ৩৬ বলে ৩১। সর্বোচ্চ ৪৬ বল খেলে অধিনায়ক আজজুল হাকিম তামিম করেন ২০ রান। মোহাম্মদ আব্দুল্লাহ করেন ৩৪ বলে ২৫ রান।
ইংলিশদের হয়ে মরগান নেন ২৮ রানে ৩ উইকেট। ২টি করে উইকেট নেন রাফলি আলবার্ট ও ম্যানি লাম্বসেন।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল: ৩৮.১ ওভারে ১৩৬ (রিফাত ৩১, আব্দুল্লাহ ২৫, আজিজুল ২০; মরগান ৩/২৮, রাফলি ২/১৫)।
ইংল্যান্ড অনূর্ধ্ব–১৯ দল: ২৪.১ ওভারে ১৩৭ রান (থমাস ৫৯, মোরেস ৩৪; ফাহাদ ২/৩৭, সামিউন ১/৩০)।
'বিশ্বকাপে পাকিস্তান অংশ নেবে কি না সিদ্ধান্ত শুক্র বা সোমবার,'- মহসিন নাকভি