ফা্রাহ খান কখনও কোরিওগ্রাফার, প্রডিউসার আবার কখনও পরিচালক হিসেবে শাহরুখের সঙ্গে কাজ করেছেন। শাহরুখের ভূমিকা পরিবর্তন হয়নি কখনও। তিনি অভিনয় নিয়েই ব্যস্ত সময় পার করছেন। প্রায় তিন দশকের সম্পর্ক তাদের।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ফারাহ খান জানিয়েছেন, প্রতিটি প্রজেক্টের শেষে শাহরুখ তাকে একটি করে গাড়ি উপহার দিতেন। তবে বেশ কয়েক বছর ধরে সিনেমা তৈরির কাজ করছেন না ফারাহ। তিনি বলেন, ‘কাজ বন্ধ এজন্য নতুন গাড়িও দেওয়া বন্ধ করে দিয়েছেন শাহরুখ।’
ফারাহ খানের কথায়, ‘২০১৪ সালে ‘হ্যাপি নিউ ইয়ার’ রিলিজ করার পর শাহরুখ আমার বাড়িতে একটা মার্সিডিজ এসইউভি পাঠায়। এখানেই শেষ নয়। ‘ওম শান্তি ওম’ সিনেমার পর শাহরুখের থেকে মার্সিডিজ উপহার পান ফারাহ। ‘ম্যায় হু না’ রিলিজের পর ‘হুণ্ডাই’ দিয়েছিলেন।’
প্রসঙ্গত, ফারাহ খানের প্রথম প্রযোজিত ছবি ‘ম্যায় হু না’তে অভিনয় করেছিলেন শাহরুখ। ‘ওম শান্তি ওম’, ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিতেও একসঙ্গে কাজ করেছিলেন এই জুটি।