শরীয়তপুরে বিএনপি নেতার বাড়িতে  ককটেল হামলা

শরীয়তপুরের নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরের বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। গত সোমবার রাত ১১টার দিকে উপজেলার চরলাউলানী এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে একদল দুর্বৃত্ত সাগরের বাড়িতে প্রবেশ করে। এ সময় তারা ঘরের সামনে বেশ কয়েকটি ককটেল নিক্ষেপ করলে সেগুলোর বিস্ফোরণ ঘটে। পরে তারা পালিয়ে যায়। বিস্ফোরণের বিকট শব্দে বাড়ির লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে সেখান থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে পুলিশ।