সবচেয়ে বড় মরুভূমি

সবচেয়ে বড় মরুভূমির নাম অ্যান্টার্কটিকা। মরুভূমির কথা বললেই যাদের চোখের সামনে দিগন্তবিস্তৃত ধূসর বালিরাশি ভেসে ওঠে তাদের কাছে এটি একটি নতুন তথ্য হতে পারে। তবে কথাটি সত্যি। মরুভূমির নানা সংজ্ঞার মধ্যে অন্যতম, বৃষ্টিহীনতা, দিনের ও রাতের মধ্যে আবহাওয়ার পার্থক্য, শুষ্কতা প্রভৃতি মাপকাঠি এন্টার্কটিকাকে মরুভূমি হিসেবে স্বীকৃতি দিয়েছে। এন্টার্কটিকাকে বলা হয় শীতল মরুভূমি। ১,৪২,০০,০০০ বর্গকিলোমিটার আয়তনের এই গোটা মহাদেশটিই বিশ্বের সবচেয়ে বড় মরুভূমি হিসেবে পরিচিত। এর বার্ষিক গড় বৃষ্টিপাত বা তুষারপাতের পরিমাণ ৫০ মিলিমিটারের কাছাকাছি, যার থেকে অনেক বেশি সাহারা মরুভূমির বৃষ্টিপাতের পরিমাণ। সাহারা মরুভূমি আয়তনের দিক থেকে তৃতীয় বৃহত্তম মরুভূমি। আর যদি সবচেয়ে বড় উষ্ণ মরুভূমি কোনটি হিসাব করা হয় সে ক্ষেত্রে সাহারা মরুভূমি হবে প্রথম।